মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী

বঙ্গবন্ধুর সমাধিতে আ. লীগের নতুন কমিটি নিয়ে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে আওয়ামী লীগের নতুন কমিটি নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার (৭ জানুয়ারি) দুপুরে এ শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এ সময় কমিটির সদস্যদের নিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।

এর আগে শুক্রবার দুই দিনের ব্যক্তিগত সফরে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা ১১টার দিকে সড়কপথে পদ্মা সেতু হয়ে তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছান তিনি।

দুই দিনের সফরের শেষ দিনে তিনি আজ গোপালগঞ্জে প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে ২৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন সরকার প্রধান।

এরপর, দুপুরে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ আয়োজিত সভায় অংশ নেবেন সরকারপ্রধান। দুপুর ২টায় আওয়ামী লীগের নবনির্বাচিত জাতীয় পরিষদ, কেন্দ্রীয় কমিটি এবং উপদেষ্টা পরিষদের যৌথ সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। বিকেল সাড়ে ৪টায় তিনি ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ