মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী

জাতীয় নির্বাচনের ব্যালট করার প্রস্তুতি নিতে বললেন ইসি রাশেদা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইভিএমের নতুন প্রকল্প সময়মতো পাস না হলে আগামী নির্বাচন ব্যালটে করতে প্রস্তুতি নিতে বলেছেন নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা।

আজ রোববার (৮ জানুয়ারি) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা করেন।

রাশেদা সুলতানা বলেন, মধ্য জানুয়ারির মধ্যে ইভিএমের নতুন প্রকল্প পাস না হলে ১৫০ আসনে এই যন্ত্র ব্যবহার করা যাবে না। সে ক্ষেত্রে আমাদের কাছে বর্তমানে যা আছে তাই দিয়েই ভোটের আয়োজন করব।

তিনি বলেন, ১৫০ আসনে ইভিএম ব্যবহার করতে সরকারকে আট হাজার ৭১১ কোটি ৪৪ লাখ টাকার একটি প্রকল্প প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশন। সেই প্রকল্প খুব একটা এগোচ্ছে বলে মনে হয় না।

এনআইডি বিষয়ে রাশেদা বলেন, এনআইডি সেবা কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে থাকা না থাকা নিয়ে কোনো সংকট নেই। এ বিষয়ে আমরা কোনো সিদ্ধান্ত নিইনি। আমরা নিজেরা বসে পরে আমাদের অবস্থান স্পষ্ট করব।

তিনি বলেন, ইভিএমে ভোট হলে এবং মন্ত্রণালয়ে এনআইডি চলে গেলে ভোট নিতে সমস্যা হতে পারে। বিষয়টা যেহেতু টেকনিক্যাল, তাই আইটি বিশেষজ্ঞদের বক্তব্য ও মতামত জানতে চাওয়া হয়েছে। আমরা সেগুলো শুনেছি। আমরা কোনো মতামত দেইনি।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ