মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী

দেশে উৎপাদিত সরিষা দিয়েই তেলের চাহিদা মিটবে : কৃষিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:।। কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, দেশে উৎপাদিত সরিষা দিয়েই তেলের চাহিদা মিটবে। আগে মানুষ সয়াবিন তেল চিনত না, সরিষাতেই চাহিদা মিটত।

আজ রোববার (৮ জানুয়ারি) বেলা দেড়টায় সাতক্ষীরার কলারোয়ার তুলসীডাঙায় মাঠ দিবসের এক মতবিনিময় সভায় এসব কথা বলেন কৃষিমন্ত্রী। এর আগে কৃষিমন্ত্রী ওই এলাকার সরিষাক্ষেত পরিদর্শন করেন এবং কৃষকদের সঙ্গে সরিষা চাষের বিষয়ে কথা বলেন।

ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘এদেশের মানুষ আগে সরিষার তেল খেত, কেউ সয়াবিন তেল বা পাম তেল চিনত না। সরিষা দিয়েই তেলের চাহিদা মিটত। আজ সেটা কমে ১০ ভাগে নেমে এসেছে। বাকি ৯০ ভাগ সয়াবিন তেল বা পাম তেল ২০ থেকে ২৫ হাজার কোটি টাকা খরচ করে আমদানি করতে হয়।’

কৃষিমন্ত্রী বলেন, ‘যে টাকা দিয়ে বিদেশ থেকে তেল আমদানি করা হয়, তা দিয়ে দেশের অনেক উন্নয়নকাজ করা যেত। দেশের বিজ্ঞানীরা অনেক সরিষার জাত উদ্ভাবন করেছেন। সামনের বছর থেকে আরও বেশি সরিষার চাষ করা হবে। কৃষিবিভাগ সেভাবেই প্রস্তুতি নিয়েছে। আমরা কৃষকদের বীজ, সারসহ প্রণোদনা দিয়ে সরিষা চাষে উৎসাহিত করছি।’

মতবিনিময় সভা ও মাঠদিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাস, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, মেয়র মনিরুজ্জামান বুলবুল, কৃষিবিদ ড. জামাল উদ্দিন, কৃষিবিদ ফরিদুল ইসলাম ও নুরুল ইসলাম, বিআরআইয়ের পরিচালক ড. মো. তারিকুল ইসলাম, ফিরোজ আহমেদ স্বপন, আলিমুর রহমান প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ