মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী

জনগণ ভোট না দিলে আমরা সালাম দিয়ে চলে যাব : কৃষিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জনগণ ভোট না দিলে আমরা সালাম দিয়ে চলে যাব বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

তিনি বলেছেন, আগামী নির্বাচনে জনগণ যাদেরকে ভোট দিবে তারাই ক্ষমতায় এসে দেশ পরিচালনা করবে। আমাদের ভোট না দিলে আমরা সালাম দিয়ে চলে যাব। জনগণ চাইলে পৃথিবীর কোনো শক্তি আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাতে পারবে না। তাই আগামী নির্বাচনে আপনাদের ভোট কামনা করছি।

রোববার (৮ জানুয়ারি) নলতা এ.এম.আর কলেজ মাঠে গণতন্ত্রের বিজয় দিবস ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, আমরা পেয়েছি শেখ হাসিনার মত একজন সরকার। যার নেতৃত্বে আমরা দেশকে জাদুর ছোঁয়ায় এগিয়ে নিচ্ছি। এ সরকার কৃষি ও জনবান্ধব উন্নয়নের সরকার। শেখ হাসিনার আমলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। আমরা সার ও ডিজেলের দাম কমিয়ে কৃষকের উন্নয়ন করেছি। সার ও বীজ দেওয়া হচ্ছে। বর্তমানে দেশে ১০ ভাগ ভোজ্য তেল উৎপাদন করা হচ্ছে। এক সময় ভোজ্য তেলের চাহিদার পুরোটা দেশ থেকেই মেটানো হতো। কিন্তু বিএনপি সরকার আসার পর বাইরে থেকে তেল আমদানি করায় বর্তমানে ২০/২৫ হাজার কোটি টাকার তেল কিনতে হয়। আগামী কয়েক বছরের মধ্যে শেখ হাসিনার সরকার ৫০ ভাগ সরিষা তেল উৎপাদনের ব্যবস্থা করবে।

তিনি বলেন, বর্তমানে উন্নত জাতের সরিষা ও ধানের মাধ্যমে কম সময়ে অধিক উৎপাদন করা হচ্ছে। গ্রীষ্মকালীন টমেটো উৎপাদন করে কৃষক লাভবান হচ্ছে, দেশের অর্থনীতি বাড়ছে। দেশের ছেলে-মেয়েরা শিক্ষিত হচ্ছে। তাদের জন্য দরকার শিল্প-কারখানা। দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করা গেলে দেশ আরও এগিয়ে যাবে।

মন্ত্রী বলেন, ভিক্ষুকের দেশ থেকে সরকার উন্নয়নশীল বাংলাদেশে রূপান্তরিত করেছে। আমরা বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়তে চাই। সেজন্য আপনাদের সমর্থন ও ভোট কামনা করি।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ