মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী

২৫ জানুয়ারি থেকে পল্লবীতে থামবে মেট্রোরেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তৃতীয় স্টেশন হিসেবে আগামী ২৫ জানুয়ারি থেকে রাজধানীর পল্লবী স্টেশনে থামবে মেট্রোরেল। এমআরটি লাইন-৬ এর পল্লবী স্টেশনটি ওইদিন থেকে সর্বসাধারণের জন্য খোলা হবে।

সোমবার (৯ জানুয়ারি) দুপুরে এ তথ্য জানান ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক।

ডিএমটিসিএলের পরিচালনা পর্যদের বৈঠকে সিদ্ধান্ত হয়, যাত্রী চাহিদার কথা বিবেচনায় নিয়ে আগামী ২৫ জানুয়ারি খুলে দেয়া হবে মেট্রোরেলের পল্লবী স্টেশন। এর মধ্য দিয়ে ১২ কিলোমিটার পথে চালু হওয়া মেট্রোর ৯টি স্টেশনের তিনটি চালু হচ্ছে। এর পরপরই খুলে দেয়া হবে মিরপুর-১০ স্টেশনটিও। ধারাবাহিকভাবে ২৬ মার্চের পর বাদবাকি স্টেশন খুলে দেয়ার পরিকল্পনা নেয়া হয়েছে।

এম এন সিদ্দিক জানান, মেট্রোরেলের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে মেট্রোরেল চলবে সকাল ৮টার পরিবর্তে সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। তবে গেট খোলা হবে ৮টা থেকে আর বন্ধ হবে ১২টায়।

তিনি বলেন, উদ্বোধনের পরদিন থেকে চলতি মাসের ৮ তারিখ পর্যন্ত দিনে ৯০ হাজার যাত্রী চলাচল করেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ