মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

স্বাস্থ্যসেবা নিশ্চিতে চালু হবে হেলথ কার্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য সরকার হেলথ কার্ড দেবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। এ বিষয়টি অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সংলাপের আয়োজন করে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রত্যেকের জন্য হেলথ কার্ড থাকবে। ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) দেওয়া হয়েছে পরিকল্পনা কমিশনে। আশা করি, প্রধানমন্ত্রী এটি পাস করে দেবেন। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে।

তিনি আরও বলেন, হেলথ কার্ডে স্বাস্থ্যবিষয়ক সব তথ্য থাকবে। বিদেশে এমন কার্ড দেওয়া হয়। আমরাও তাদের মতো করে হেলথ কার্ড দেবো।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, পোলট্রি ও ডেইরি সেক্টরে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হচ্ছে। এগুলো নিয়ন্ত্রণের জন্য নীতিমালা করা হবে। এজন্য কাজ চলমান আছে বলেও মন্তব্য করেন তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ