রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ইজতেমায় দুই মুসল্লির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠে দুই মুসল্লির মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বাদ জোহর ইজতেমা ময়দানে তাদের জানাজা অনুষ্ঠিত হয়।

মৃতরা হলেন- গাজীপুর শহরের ভুরুলিয়া এলাকার বাসিন্দা আবু তৈয়ব ওরফে আবু তালেব (৯০) এবং সিলেটের জৈন্তাপুর থানার হরিপুরের হেমুবটপাড়া এলাকার মো. নুরুল হক (৬৩)।

বিশ্ব ইজতেমা আয়োজক কমিটির সদস্য প্রকৌশলী আব্দুন নূর গণমাধ্যমকে জানান, বার্ধক্যজনিত রোগে মারা গেছেন তাবলিগ জামায়াতের গাজীপুর মারকাজের শূরা সদস্য আবু তৈয়ব।

তিনি সকাল ১০টার দিকে মারা যান। আর নুরুল হক ভুগছিলেন অ্যাজমা রোগে। সকালে ইজতেমা ময়দানের ৬২ নম্বর খিত্তায় অবস্থানকালে নুরুল হকের শ্বাসকষ্ট দেখা দেয় এবং কিছু সময়ের মধ্যেই তিনি মারা যান। দুপুরে ইজতেমা ময়দানে জানাজা শেষে মরদেহ দুটি তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে ইজতেমার প্রথম পর্ব শুরুর আগের দিন বৃহস্পতিবার পুরো ইজতেমা ময়দান মুসল্লিতে পূর্ণ হয়ে গেছে। মাঠের মূল অংশে মুসল্লিরা ঠাঁই না পেয়ে কামারপাড়া ও আশপাশের এলাকায় ফুটপাতে অবস্থান নিয়েছেন।

উল্লেখ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আলেমদের তত্ত্বাবধানে প্রথম পর্ব ইজতেমা আগামীকাল থেকে শুরু। ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে। আর নিজামুদ্দিনপন্থীরা ইজতেমা করবেন জানুয়ারির ২০, ২১ ও ২২ তারিখে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ