শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

৬৬ দেশের ৫২৮৬ জন মুসল্লি এসেছেন এবারের ইজতেমায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এখন পর্যন্ত ৬৬ দেশ থেকে ৫ হাজার ২৮৬ জন বিদেশি মুসল্লি ইজতেমায় অংশ নিয়েছেন। আমরা তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করছি। আরও কিছু মুসল্লি আসবেন টুরিস্ট পুলিশের ডিআইজি ইলিয়াস শরীফ।

শনিবার (১৪ জানুয়ারি) সকাল ১১টার সময় গাজীপুর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম পুলিশ কন্ট্রোল রুমে এসব বলেন তিনি।

ইলিয়াস শরীফ বলেন, গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমায় বিদেশি মুসল্লিদের নিরাপত্তা, সুরক্ষা ও সেবা প্রদানের লক্ষে এবারই প্রথম ইজতেমায় কাজ করছে টুরিস্ট পুলিশ।

তিনি বলেন, বিদেশ থেকে আগত মুসল্লিদের অনেকের পাসপোর্ট হারিয়ে যাচ্ছে, সিম পাচ্ছেন না, ম্যানিব্যাগ হারিয়ে যাচ্ছে। তাদের এ সকল সমস্যা অন্যান্য সেবা সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছি। আমাদের হট লাইন চালু রয়েছে। আমরা সবার সঙ্গে যোগাযোগ রাখছি যেন বাংলাদেশ ভ্রমণ তাদের জন্য নিরাপদ ও নির্বিঘ্ন হয়।

আপনারা জানেন ইজতেমা মোনাজাত শেষে বিদেশি মেহমানরা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যায়। আমরা টুরিস্ট পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করেছি। তারা কে কোথায় যায় তার সঠিক তথ্য সংগ্রহ করে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, ২০১৩ সাল থেকে টুরিস্ট পুলিশ পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ