মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি সৌদিগামী আটকে পড়া যাত্রীদের ক্ষতিপূরণ ও থাকা-খাওয়ার ব্যবস্থার দাবি ‘ড. সাঈদুর রহমান আজমি নদভির মৃত্যুতে একটি যুগের অবসান’ আরও ৩০৫ নেগরান-মুমতাহিন নিয়োগ দেবে আল-হাইআতুল উলয়া

র‍্যাবের বিচারবহির্ভূত হত্যা বন্ধে ‘অসামান্য উন্নতি’ দেখছে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত বছর র‍্যাব এবং এর কয়েকজন সাবেক ও বর্তমান কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিলেও এখন সংস্থাটি ভালো কাজ করছে বলে মনে করছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বলেছেন, বিচারবর্হিভূত হত্যাকাণ্ড বন্ধে র‍্যাবে বিশাল অগ্রগতি হয়েছে বলে তারা মনে করছেন।

রোববার পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের পর সংবাদ সম্মেলনে ডোনাল্ড লু বলেছেন, ’র‍্যাব নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। আপনারা যদি এই সপ্তাহের হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি দেখে থাকেন, তারা মনে করছে, আমরা মনে করছি যে র‍্যাবের দ্বারা বিচারবর্হিভূত হত্যা বন্ধে অসামান্য উন্নতি হয়েছে। এটা খুবই ভালো কাজ হয়েছে।’

‘এটা প্রমাণ করছে, মানবাধিকার রক্ষা করেই সন্ত্রাস প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা রক্ষার মতো গুরুত্বপূর্ণ কাজগুলো র‍্যাব করতে সক্ষম।‘

গুরুতর মানবাধিকার লংঘনমূলক কাজে জড়িত থাকার অভিযোগে ২০২১ সালের ১০ ডিসেম্বর বাংলাদেশ পুলিশের বিশেষ ইউনিট- র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এবং এর ছয়জন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন যুক্তরাষ্ট্র। এদের মধ্যে বাংলাদেশের সাবেক ও বর্তমান পুলিশপ্রধানও রয়েছেন।

এরপর থেকেই সেই নিষেধাজ্ঞা প্রত্যাহারে নানা চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশের সরকার।

এর আগেই বাংলাদেশের কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছিলেন যে ডোনাল্ড লু’র সফরে আলোচনায় এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি গুরুত্ব পাবে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ’র‍্যাবের কাজকর্মে তারা খুব খুশি। আমরা তাদের বলেছি, র‍্যাব এদেশে সন্ত্রাস বন্ধ করেছে। একসময় এই দেশে জিহাদি সন্ত্রাসের ভয়ে- আমাদের একজন জাজ মারা গেল, বিদেশী একজন হাইকমিশনার গেল, তার ওপর বোমা হামলা হলো, তিনি মারা যাননি, অন্য আরেকজন মারা গেল। ...শেখ হাসিনার সমাবেশে বোমাবাজি হয়, গ্রেনেড হামলা হয়, ২৪ জন লোক মারা যায়, ৩৭০ জন গভীরভাবে আহত হয়।’

এখন সেই দিন নাই। এই র‍্যাব থাকায়, ইদানিং দে হ্যাভ ম্যানেজড..ইউ নো- আর ২০১৭ সালের পর দেশে কোনো বড় ধরনের সন্ত্রাসী আক্রমণ হয়নি। র‍্যাব ডান অ্যান এক্সিলেন্ট জব। ডোনাল্ড লু বাংলায় বলেন, ‘আমি এখানে এসেছি, আমাদের দুই দেশের বন্ধুত্বকে শক্তিশালী করতে।

কোনো পরামর্শ আছে কিনা, সাংবাদিকদের এমন প্রশà§