মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি সৌদিগামী আটকে পড়া যাত্রীদের ক্ষতিপূরণ ও থাকা-খাওয়ার ব্যবস্থার দাবি ‘ড. সাঈদুর রহমান আজমি নদভির মৃত্যুতে একটি যুগের অবসান’ আরও ৩০৫ নেগরান-মুমতাহিন নিয়োগ দেবে আল-হাইআতুল উলয়া

অসুস্থ বিএনপির চিকিৎসা দরকার: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নেতিবাচক রাজনীতি করে, ধংসের রাজনীতি করে, ষড়যন্ত্রের রাজনীতি করে, হত্যা-ভোট চুরির রাজনীতি করে, দুর্নীতির রাজনীতি করে বিএনপি অসুস্থ হয়ে গেছে বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তাদের (বিএনপি) চিকিৎসা দরকার।

আজ সোমবার (১৬ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে ওবায়দুল কাদের এ কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিক্ষোভ সমাবেশ করছে। কেউ অশান্তির সৃষ্টি করলে, রাস্তা বন্ধ করে জনগণকে দুর্ভোগে ফেলার চেষ্টা করলে আমরা জনগণের জানমাল রক্ষায় তাদের পাশে আছি।

তিনি বলেন, বিএনপি নেতারা অসুস্থ হলে হাসপাতালে যাবেন। এ নিয়ে কটাক্ষ নয়। তবে অসুস্থ রাজনীতি করে অসুস্থ হলে সেই অসুস্থ বিএনপিকেও হাসপাতালে নিতে হবে। তাদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করতে হবে।

ওবায়দুল কাদের আরো বলেন, নেতিবাচক, ধ্বংস, ষড়যন্ত্র ও দুর্নীতির রাজনীতি করে বিএনপি অসুস্থ হয়ে গেছে। তাদেরও হাসপাতলে যাওয়া দরকার।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবিরের সঞ্চালনায় সমাবেশে দলটির জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

-এটি