মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি সৌদিগামী আটকে পড়া যাত্রীদের ক্ষতিপূরণ ও থাকা-খাওয়ার ব্যবস্থার দাবি ‘ড. সাঈদুর রহমান আজমি নদভির মৃত্যুতে একটি যুগের অবসান’ আরও ৩০৫ নেগরান-মুমতাহিন নিয়োগ দেবে আল-হাইআতুল উলয়া

আরজাবাদ মাদরাসার প্রবীণ উস্তাদ আব্দুল হামিদ আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঐতিহ্যবাহী জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ মাদরাসার এর হিফজ বিভাগের প্রবীণ উস্তাদ হাফেজ আব্দুল হামিদ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

১৯৭৪ সনে ২০শে ফেব্রুয়ারি বাগেরহাট জেলার চিতলমারী থানার খড়মখালী গ্রামে জন্মগ্রহণ করেন আব্দুল হামিদ।

বাগেরহাট জেলার মোল্লারহাট থানার জামিয়া হালিমিয়া ইসলামিয়া উদয়পুর মাদরাসায় লেখাপড়ার সূচনা। অত্র মাদ্রাসায় কায়দা থেকে নিয়ে হেফজ সম্পন্ন করেন। অতঃপর ১৯৮৯ সালে বাঁশবাড়িয়া ঝনঝনিয়া ইসলামিয়া মাদরাসায় ইবতিদাইয়্যাহ জামাতে ভর্তি হন। সেখানে ২ বছর পড়ে ১৯৯০ সালে চট্টগ্রামের হামিউস সুন্নাহ মেখল মাদরাসায় ভর্তি হন। নাহবেমীর পর্যন্ত পড়ার পর পারিবারিক সমস্যার কারণে তিনি শিক্ষাজীবনের ইতি টানেন।

কর্মজীবন: ১৯৯৮ সালে ঢাকার কাজীপাড়ায় বাইতুস সালাম হাফিজিয়া মাদরাসায় শিক্ষক হিসেবে যোগদানের মাধ্যমে কর্মজীবন সূচনা করেন। ৩ বছর সেখানে শিক্ষকতার পর ২০০১ সালে মোহাম্মদপুর জামিয়া রাহমানিয়ায় নিয়োগপ্রাপ্ত হন। ২০০৪ সাল পর্যন্ত সেখানে ছিলেন।

এরপর ২০০৫ সাল থেকে নিয়ে মৃত্যু অবধি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ মাদরাসায় অত্যন্ত সুনামের সাথে হেফজ বিভাগের শিক্ষক হিসেবে দায়িত্ব আঞ্জাম দিয়ে গেছেন। মৃত্যুর সময় তিনি ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।

আল্লাহ দ্বীনের এই নিরলস খাদেমকে মাগফিরাত দান করুন এবং পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন।

-এসআর