আদিয়াত হাসান: আগামী বছর থেকে প্রচলিত মাহফিল করবেন না বলে অফিসিয়ালি সিদ্ধান্ত নিয়েছেন ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ। এক মাহফিলের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, মাহফিল আমাদের সমাজে অনেক বড় ভুমিকা রাখছে। মানুষের মাঝে দ্বীনের বার্তা পৌছে দিচ্ছে এসব দ্বীনি আয়োজন। তবে ব্যক্তিগতভাবে আমার শরীর এতো চাপ নিতে পারছে না। তাছাড়া ফাউন্ডেশন,মাদরাসাসহ প্রচুর কাজ থাকার কারণে মাহফিল করা প্রচণ্ড কষ্ট হয়ে যায়। তাছাড়া মাহফিলের অতিরিক্ত চাপের কারণে ফাউন্ডেশনসহ অন্যান্য কাজে বিঘ্ন ঘটে।
শায়খ আহমাদুল্লাহ বলেন, মাহফিল না করলেও আসসুন্নাহ ফাউন্ডেশনের সার্বিক আয়োজনে মসজিদ ভিত্তিক হালাকা করা হবে। জেলা ভিত্তিক বড় কোনো মসজিদে এর আয়োজন হবে। সেখানে সবাই উপস্থিত থাকবেন। এসব হালাকার জন্য এলাকাবাসীর কোনো টাকা খরচ করতে হবে না। ব্যানারসহ টুকটাক যা খরচ আছে এগুলো ফাউন্ডেশন থেকে করা হবে।
শায়খ আহমাদুল্লাহ বাংলাদেশের স্বনামধন্য ইসলামী ব্যক্তিত্ব। বিদগ্ধ আলোচক, লেখক ও খতীব। ইসলামের খেদমতে তিনি নানামুখী কাজ করেন। লেখালেখি, গবেষণা ও সভা-সেমিনারে লেকচারসহ নানামুখী দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেন। উন্মুক্ত ইসলামিক প্রোগ্রাম ও প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠানে অংশগ্রহণ এবং টিভি অনুষ্ঠানে সময় দেওয়াসহ বহুমুখী সেবামূলক কাজে সপ্রতিভ গুণী ও স্বনামধন্য এই আলেমে দীন। দেশে-বিদেশে শিক্ষা, সেবা ও দাওয়াহ— ছড়িয়ে দিতে শায়খ আহমাদুল্লাহ প্রতিষ্ঠা করেছেন ‘আস-সুন্নাহ ফাউন্ডেশন’।
শায়খ আহমাদুল্লাহর জন্ম ১৫ ডিসেম্বর ১৯৮১ সালে লক্ষ্মীপুর জেলার বশিকপুরে। বাবার নাম মোহাম্মাদ দেলোয়ার হোসেন, মায়ের নাম মোসাম্মাত দেলোয়ারা বেগম। বাবা ব্যবসায়ী ছিলেন ও মা গৃহিণী। ছয় ভাই-বোনের মধ্যে তিনি দ্বিতীয়। শায়খ আহমাদুল্লাহ তিন পুত্র ও এক কন্যা সন্তানের জনক।
তার পড়ালেখার হাতেখড়ি মমতাময়ী মায়ের হাতে। প্রাথমিক পড়াশোনা বশিকপুর প্রাথমিক বিদ্যালয়ে। এরপর ভর্তি হন কওমী মাদরাসায়। নোয়াখালীর একাধিক মাদরাসায় কয়েক বছর পড়ার পর তিনি ভর্তি হন হাতিয়ার ফয়জুল উলূম মাদরাসায়। সেখানে প্রথিতযশা আলেমে দীন মুফতী সাইফুল ইসলাম (রহ.)-এর সান্নিধ্য ও ছাত্রত্ব লাভের সুযোগ তৈরি হয়। এরপর তিনি দেশের সর্ববৃহৎ দীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলূম হাটহাজারী মাদারায় ভর্তি হন। কওমী মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক) থেকে (সানুবিয়্যা) উচ্চমাধ্যমিকে পরীক্ষা দিয়ে দশম স্থান, (ফযীলত) স্নাতকে তৃতীয় স্থান ও