মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বিদ্যুৎ-গ্যাস-তেলের দাম সমন্বয়ের ক্ষমতা সরকারের হাতে রেখে বিল পাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সংশোধন বিল ২০২৩ এর অনুমোদন দিয়েছে জাতীয় সংসদ। রোববার (২৯ জানুয়ারি) এই বিল অনুমোদনের প্রস্তাব করেন জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ। পরবর্তীতে সংসদ সদস্যদের ভোটে পাশ হয় জ্বালানি মন্ত্রণালয়ের নতুন এই বিল।

এর আগে, সংসদে বিলের সংশোধনী নিয়ে সংসদ সদস্যরা আলোচনা করেন। জনমত যাচাই পর্বে সংশোধিত এই আইনের বিরোধীতা করেন কয়েকজন সংসদ সদস্য। তারা বলেন, এনার্জি রেগুলেটরি কমিশনকে পাশ কাটিয়ে বিদ্যুতের দাম সরকার নিজেদের নিয়ন্ত্রণে রাখতে এই আইনে সংশোধন আনা হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতের দুর্নীতি নিয়েও কথা বলেন বিরোধী দলের সংসদ সদস্যরা।

এক পর্যায়ে সিলেটের সংসদ সদস্য মোকাব্বির খান ওয়াক আউট করেন। পরে জ্বালানি প্রতিমন্ত্রী সংসদ সদস্যদের বিভিন্ন সমালোচনার উত্তর দেন। কণ্ঠ ভোটে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি বিল কমিশন আইনের সংশোধন করে নতুন আইনটির অনুমোদন দেয় সংসদ।

গত ২২ জানুয়ারি বিশেষ ক্ষেত্রে বিদ্যুৎ, গ্যাস ও তেলের দাম সরাসরি বাড়ানো বা কমানোর ক্ষমতা সরকারের হাতে রেখে এই সংশোধনী বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়। গত বছরের এক ডিসেম্বর রাষ্ট্রপতি অধ্যাদেশের মাধ্যমে ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইনের এ ধারায় সংশোধন আনা হয়।

বিলে বলা হয়, এই আইনের অন্যান্য বিধানে যা কিছু থাকুক না কেন, বিশেষ ক্ষেত্রে সরকার প্রজ্ঞাপন দিয়ে ভর্তুকি সমন্বয়ের জন্য জনস্বার্থে কৃষি, শিল্প, সার, ব্যবসা-বাণিজ্য ও গৃহস্থালি কাজের চাহিদা অনুযায়ী এনার্জির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এসবের উৎপাদন বৃদ্ধি, এনার্জি সঞ্চালন, মজুতকরণ, বিপণন, সরবরাহ, বিতরণ এবং ভোক্তা পর্যায়ে ট্যারিফ নির্ধারণ, পুনর্নির্ধারণ বা সমন্বয় করতে পারবে।

এতদিন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গণশুনানির মাধ্যমে বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণ করতো। এখন দাম বাড়ানোর জন্য এই শুনানির দরকার হবে না। সরকার প্রয়োজন মনে করলে দাম বাড়াতে পারবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ