মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সারদায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৩৮তম বিসিএস পুলিশ সদস্যদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে যোগ দিতে রাজশাহীর সারদায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার (২৯ জানুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে তিনি সারদায় পৌঁছান।

রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দানে আওয়ামী লীগের বিভাগীয় সমাবেশে অনুষ্ঠিত হবে আজ রোববার। দীর্ঘ পাঁচ বছর পরে রাজশাহীতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেখানে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। তার আগমনকে ঘিরে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, যশোর, চট্টগ্রাম ও কক্সবাজারের পরে রাজশাহীতে আওয়ামী লীগের চতুর্থ নির্বাচনী জনসভা এটি। রাজশাহীর মাদ্রাসা মাঠের জনসভায় আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথির বক্তব্য দেবেন। তার আগমন ও জনসভাকে কেন্দ্রে করে সেজেছে পুরো রাজশাহী নগরী।

রাজশাহী নগরসহ সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্রের ছবির মাধ্যমের জেলাকে সাজানো হয়েছে। সর্বত্র শোভা পাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত সরকারে উন্নয়ন চিত্রের বিভিন্ন ব্যানার-ফেস্টুন।

সকালে সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৩৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে দুপুরে শহরে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষায় রয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ