মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আমাদের সময়ের প্রকাশক এসএম কল্লোল আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সুপ্রিম কোর্টের আইনজীবী ও দৈনিক আমাদের সময় পত্রিকার প্রকাশক অ্যাডভোকেট এসএম বকস কল্লোল আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

বুধবার দিবাগত রাত ৩টায় রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবু তালেব।

অ্যাডভোকেট আবু তালেব বলেন, এসএম বকস কল্লোল বুধবার তার কলাবাগানের বাসায় হার্ট অ্যাটাক করেন। পরে তাকে পাশেই সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত ৩টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আমাদের সময় পত্রিকা অফিস, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।

অ্যাডভোকেট এসএম বকস কল্লোলের স্ত্রী, এক পুত্র, এক ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার গ্রামের বাড়ি যশোর।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ