মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

১০ বিভাগে বিএনপির সমাবেশ আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিদ্যুৎ-গ্যাস, সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ে ঢাকাসহ ১০ বিভাগীয় শহরে আজ সমাবেশ করবে বিএনপি। ঢাকার সমাবেশ থেকে নতুন কর্মসূচির ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।

আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে।

এ দিকে বিভাগীয় সমাবেশ সফল করতে বিএনপির শীর্ষ নেতারা নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত এলাকায় পৌঁছে গেছেন। তাদের মধ্যে ঢাকার সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি থাকবেন।

এ ছাড়া কুমিল্লায় খন্দকার মোশাররফ হোসেন, রাজশাহীতে মির্জা আব্বাস, খুলনায় গয়েশ্বর চন্দ্র রায়, বরিশালে আবদুল মঈন খান, চট্টগ্রামে নজরুল ইসলাম খান, ময়মনসিংহে আমীর খসরু মাহমুদ চৌধুরী, সিলেটে সেলিমা রহমান, ফরিদপুরে ভাইস চেয়ারম্যান বরকতউল্লা ও রংপুরে মো. শাহজাহান প্রধান অতিথি থাকবেন।

অন্যদিকে, বিএনপি কর্মসূচির নামে যাতে কোনো নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজধানীতে পাহারায় থাকবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, কর্মসূচির নামে বিএনপি যাতে সহিংসতা না করতে পারে, সেজন্য রাজধানীতে কড়া পাহারায় থাকবেন নেতাকর্মীরা।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ