শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু আইনজীবীদের পেশাগত মান নিয়ে সংশয় রয়েছে: আইনমন্ত্রী দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ ইন্তেকাল করেছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও সেনাপ্রধান জেনারেল পারভেজ মোশাররফ মারা গেছেন। ৭৯ বছর বয়সী এই সাবেক প্রেসিডেন্ট সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের একটি হাসপাতালে আজ রোববার (৫ ফেব্রুয়ারি) মারা যান।

জেনারেল পারভেজ মোশাররফের পরিবারের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

সাবেক প্রেসিডেন্ট ও সেনাপ্রধান জেনারেল মোশাররফের পরিবার জানিয়েছে, তিনি দুবাইয়ের আমেরিকান হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘদিন ধরেই একাধিক শারীরিক সমস্যায় ভোগা এই সাবেক প্রেসিডেন্টের চিকিৎসা চলছিল হাসপাতালটিতে।

জেনারেল মোশাররফ ১৯৪৩ সালের ১১ আগস্ট তৎকালীন ব্রিটিশ ভারতের দিল্লিতে জন্মগ্রহণ করেন। ১৯৪৭ সালের দেশ ভাগের সময় তার পরিবার পাকিস্তানে পাড়ি জমায়।

জেনারেল পারভেজ মোশাররফ করাচির সেন্ট প্যাট্রিক হাই স্কুল থেকে মাধ্যমিক এবং করাচির ফোরম্যান ক্রিশ্চিয়ান কলেজ থেকে উচ্চমাধ্যমিক ডিগ্রি লাভ করেন। ১৯৬১ সালে তিনি পাকিস্তান মিলিটারি একাডেমিতে যোগ দেন এবং ১৯৬৪ সালে পাকিস্তান সেনাবাহিনীতে কমিশনড অফিসার হিসেবে যোগ দান করেন।

১৯৬৫ সালের পাকিস্তান-ভারত যুদ্ধে পারভেজ মোশাররফ পাকিস্তান সেনাবাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে যোগ দেন।

-টিএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ