মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

ডিএমপির চার এডিসিকে বদলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদ মর্যাদার চার কর্মকর্তাকে বদলির পর পদায়ন করা হয়েছে।

রোববার (৫ ফেব্রুয়ারি) ডিএমপি খন্দকার গোলাম ফারুকের সই করা এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।

মিরপুর দারুস সালাম জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এ. জেড.এম তৈমুর রহমানকে সিটি-ট্রান্সন্যাশনাল ক্রাইমের ইকোনমিক ক্রাইম অ্যান্ড হিউম্যান ট্রাফিকিং বিভাগে, প্রটেকশন বিভাগের (সংসদ ভবন নিরাপত্তা) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জামিনুর রহমান খানকে মিরপুর দারুস সালাম জোনে পদায়ন করা হয়েছে।

এছাড়া সিটি-ট্রান্সন্যাশনাল ক্রাইমের ইকোনমিক ক্রাইম অ্যান্ড হিউম্যান ট্রাফিকিং বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. তৌহিদুল ইসলামকে উত্তরার এয়ারপোর্ট জোনে ও উত্তরার এয়ারপোর্ট জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তাপস কুমার দাসকে প্রটেকশন বিভাগে (সংসদ ভবন নিরাপত্তা) পদায়ন করা হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ