বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শুক্রবার সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ, সোমবার শাহবাগে বিক্ষোভ কর্মসূচি ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয়

ফ্লাইওভারের দেয়াল লিখন-পোস্টার অপসারণে নির্দেশ হাইকোর্টের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর ফ্লাইওভারগুলোতে দেয়াল লিখন ও পোস্টার আগামী দুই সপ্তাহের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে জড়িতদের বিরুদ্ধে দেয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন ২০১২ এর ৬ ধারা অনুযায়ী ব্যাবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এছাড়া আগামী ৭ দিনের মধ্যে একটা মনিটরিং টিম করতে নির্দেশ দেয়া হয়েছে। যে টিম ফ্লাইওভারগুলোতে দেয়াল লিখন ও পোস্টার লাগানো নিয়ন্ত্রণ করবে।

রাজধানীর ফ্লাইওভারগুলোতে দেয়াল লিখন ও পোস্টার অপসারণের নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি নিয়ে সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।

আদালত তার রুলে, ফ্লাইওভারগুলোতে দেয়াল লিখন ও পোস্টার অপসারণের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়েছেন।

আগামী চার সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়ে পরবর্তী আদেশের জন্য আগামী ২৭ ফেব্রুয়ারী দিন ধার্য করেছেন হাইকোর্ট। আদালতে রিটের পক্ষের শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

আজ শুনানিতে হাইকোর্ট বলেন, ‘পোস্টার লাগিয়ে ফ্লাইওভারের পিলার গুলার কী অবস্থা বানিয়ে ফেলছে। প্রতিদিন এগুলার নিচ দিয়ে যাওয়ার সময় দেখে কী যে কষ্ট লাগে। পোস্টার লাগিয়ে আমাদের শহরটার সৌন্দর্য ধ্বংস করে ফেলেছে। এগুলো অপসারণ করতেই হবে।’

রাজধানীর ফ্লাইওভারগুলোতে দেয়াল লিখন ও পোস্টার অপসারণের নির্দেশনা চেয়ে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশের পক্ষ থেকে গত বৃহস্পতিবার রিটটি করে সুপ্রিম কোর্টের আইনজীবী আইনজীবী মো. সরওয়ার আহাদ ও রিপন বাড়ই। সে রিটের শুনানি নিয়ে হাইকোর্ট রুলসহ আদেশ দিলেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ