মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

অনুষ্ঠিত হলো বেক্সিমকো ইসলামিক আইকন সিজন ৩ এর ১ম পর্বের বাছাই পরীক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:।। গার্ডিয়ান রিসার্চ ফাউন্ডেশনের আয়োজনে জ্ঞানের আন্তর্জাতিক প্রতিযোগিতার ১ম পর্বের বাছাই পরীক্ষা সম্পন্ন হয়েছে।

গতকাল মঙ্গলবার এ পরীক্ষা সম্পন্ন হয়। এতে কুরআন সুন্নাহ, বাংলাদেশ ও বিশ্ব সংক্রান্ত জ্ঞানে পারদর্শী কয়েক হাজার প্রতিযোগী রেজিষ্ট্রেশন করেন।

এদের নিয়ে মঙ্গলবার দুপুর ৩টায় অনলাইনের মাধ্যমে ১ম পর্বের এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে ৬৯০ জন প্রতিযোগীকে পরবর্তী আঞ্চলিক বাছাইয়ের জন্য নির্বাচন করা হয়।

উত্তীর্ণ এসকল প্রতিযোগীরা দেশের ১২ টি অঞ্চলে পরবর্তী অডিশনের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নেবেন। পরীক্ষাসমূহে বিচারক হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় আলেমেদীন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, আলিয়া ও কওমি মাদরাসার শিক্ষকসহ দেশ বরেণ্য ইসলামিক স্কলারগণ।

অডিশন রাউন্ডে ইসলামিক আইকনের প্রতিনিধিসহ আরটিভির একটি বিশেষ টিম উপস্থিত থাকবেন। বেক্সিমকো ইসলামিক আইকন সিজন-৩ এর এই আন্তর্জাতিক আয়োজন বাংলাদেশের আরটিভিসহ ৪০টি গণমাধ্যমে প্রচার হবে। জ্ঞান যুদ্ধের আঞ্চলিক পর্যায়ে এই ৬৯০ জনের লড়াই শেষে তৃতীয়বারের মতো লড়াইয়ের জন্যে দেশ সেরা মেধাবীদের মধ্য থেকে ১৫০ জন পাবেন ইয়েস কার্ড।

এই ১৫০ ইয়েস কার্ড ধারীদের যুদ্ধ শেষে টিভি রাউন্ডের জন্যে ২৭ জনের ভাগ্যে মিলবে সিলেকশন কার্ড। পবিত্র মাহে রমজানে এই আয়োজন দর্শকদের জন্যে যে একটি চমৎকার অনুষ্ঠান হতে যাচ্ছে তা বলা যেতেই পারে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ