শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

৬ মাসে ১২,৪৫২ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলতি অর্থবছরের গত ৩১ জানুয়ারি পর্যন্ত অর্থাৎ ৬ মাসে ১২ হাজার ৪৫২.১২ মিলিয়ন ডলার রেমিট্যান্স অর্জিত হয়েছে। এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে প্রশ্ন উত্তরে সংরক্ষিত নারী আসনের সদস্য রুমানা আলীর এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ তথ্য জানান।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। বুধবারের প্রশ্ন উত্তর টেবিলে উপস্থাপিত হয়।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি উচ্চ রেমিট্যান্সপ্রাপ্ত দেশ। বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারির পরও ২০২০-২০২১ এবং ২০২১-২০২২ অর্থবছরে প্রাপ্ত রেমিট্যান্স যথাক্রমে ২৪.৭৭ এবং ২১.০৩ বিলিয়ন মার্কিন ডলার।

এছাড়া, ২০২২-২৩ অর্থবছরের ৩১ জানুয়ারি, ২০২৩ পর্যন্ত ১২ হাজার ৪৫২.১২ মিলিয়ন ডলার রেমিটেন্স অর্জিত হয়েছে। বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত করতে রেমিট্যান্সের কোনো বিকল্প নেই। তাই রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি করার জন্য সরকার নতুন শ্রম বাজার অনুসন্ধান, বিদ্যমান বাজার সুসংহতকরণ এবং সম্প্রসারণের পাশাপাশি বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ সহজিকরণ, বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে উৎসাহ প্রদান, রেমিট্যান্স প্রেরণে আধুনিক প্রযুক্তির ব্যবহার, রেমিট্যান্স প্রেরণে প্রণোদনা প্রদান, সচেতনতা তৈরি, দক্ষ মানব সম্পদ তৈরি, অধিক সংখ্যক গুণগত ও টেকসই মানব সম্পদ প্রেরণসহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ