মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে জাতিকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম বলেছেন, দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষ বিশেষকরে মধ্যবিত্তের মানুষ অসহায় হয়ে পড়েছে। বার বার নিত্যপণ্যের দাম বাড়ায় সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে চলে গেছে। সরকার দলীয় লোকজন বাজার সিন্ডিকেটের সাথে জড়িত থাকায় সরকার সিন্ডিকেট ভাঙতে পারছে না। আর এর খেসারত দিচ্ছে জনগণ। বার বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধি করে সরকার জনগণকে শোষণ করছে। জনগণের প্রতি সরকারের কোন প্রকার দায়বদ্ধতা আছে বলে মনে হয় না।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আনন্দবাজারস্থ আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের শাহবাগ থানা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শাহবাগ থানা সভাপতি হাজী মু. তকদির হোসেন রুবেলের সভাপতিত্বে এবং সেক্রেটারী হাজী মু. কামরুল হাসানের পরিচালনায়অনুষ্ঠিত থানা সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন করেন ঢাকা মহানগর দক্ষিণ সাংগঠনিক সম্পাদক মাওলানা কেএম শরীয়াতুল্লাহ। থানা নেতৃবৃন্দ
বক্তব্য রাখেন।

মাওলানা ইমতিয়াজ আলম আরো বলেন, সরকার যেনতেন ভাবে পুনরায় ক্ষমতায় যাওয়ার ফন্দি ফিকির করছে। কিন্তু সরকারের সে স্বপ্নসাধ জনগণ পুরণ করতে দেবে না। তিনি বলেন, জনগণের ভাষা বুঝার চেষ্টা করুন এবং জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে জাতিকে মুক্তি দিন।

তিনি শিক্ষামন্ত্রীর ভিনদেশী সিলেবাস এদেশে চাপিয়ে দেয়ার গভীর ষড়যন্ত্র সম্পর্কে সবাই সতর্ক থাকার আহ্বান জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ