মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

তুরস্কে ২১ বাংলাদেশিকে উদ্ধার, দুজন হাসপাতালে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক। ভূমিকম্পে দেশটির ক্ষতিগ্রস্ত এলাকা থেকে ২১ বাংলাদেশিকে উদ্ধার করে রাজধানী আঙ্কারায় সরিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে দুজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আজ বৃহস্পতিবার সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন।

সেহেলী সাবরীন বলেন, ‘বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এই ২১ জনকে আঙ্কারায় সরিয়ে নেওয়া হয়। তাদের মধ্যে দুজনকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

আঙ্কারায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, তুরস্কে বর্তমানে ৫-৭ হাজার বাংলাদেশি বসবাস করছেন। শক্তিশালী এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো বাংলাদেশির মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

গত সোমবার ভোররাতে তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এরপর আরও কয়েকটি ভূমিকম্প ও ভূমিকম্প পরবর্তী কম্পন হয়। এতে দুই দেশের অন্তত ১৬ হাজার মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে আরও কয়েক হাজার।

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান জানিয়েছেন, দেশটিতে অন্তত ৬ হাজার ভবন ধসে পড়েছে। উদ্ধার কাজে মোতায়েন করা হয়েছে ২৪ হাজারের বেশি জরুরি কর্মীকে।

জাতিসংঘ, ইইউ, ন্যাটো, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, ভারত, জাপান, ইরাক, ইরান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, গ্রিস, পাকিস্তানসহ অন্যান্য দেশের সরকার থেকে ক্ষতিগ্রস্ত অঞ্চলে আন্তর্জাতিক সাহায্য পাঠানো হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ