মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশ আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আজ ১১ ফেব্রুয়ারি দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশ করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তা জানানো হয়েছে।

আওয়ামী লীগ বলছে, বিএনপি-জামায়াতের ‘অশুভ শক্তির সন্ত্রাস-নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে’ তাদের এই কর্মসূচি।

দেশবাসীকে শান্তি সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আওয়ামী লীগর সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও দেশবাসীকে শান্তি সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।

গত রোববার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে হওয়া সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও এসএম কামাল হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও উপ-দপ্তর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন। ওই সভাতেই আজকের শান্তি সমাবেশের বিষয়ে সিদ্ধান্ত হয়।

এ শান্তি সমাবেশ সফল করতে ৪০টি জেলার কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব বণ্টন করা হয়েছে। এছাড়া যে সকল জেলার নাম উল্লেখ নেই সে সকল জেলায় স্থানীয় নেতৃবৃন্দ ও স্থানীয় সংসদ সদস্যদের অংশগ্রহণে ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশ আয়োজন করতে হবে বলে বৈঠকের একাধিক সূত্র নিশ্চিত করেছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ