মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

উত্তরাঞ্চলে আবার মৃদু শৈত্যপ্রবাহ হতে পারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের বিভিন্ন স্থানে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়া অব্যাহত রয়েছে। এরই মধ্যে বিভিন্ন স্থানে রাতের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাতের তাপমাত্রা আগামী তিন দিনে দেশের মধ্যাঞ্চলে ১ ডিগ্রি সেলসিয়াস এবং উত্তরাঞ্চলে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এতে উত্তরাঞ্চলের দু-এক জায়গায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

আবহাওয়াবিদ আবদুল হামিদ বলেন, সারা দেশেই আজ শনিবার রাতের তাপমাত্রা কমবে। এর প্রভাব উত্তরে বেশি থাকবে। বর্ধিত পাঁচ দিনে মধ্যাঞ্চলে তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস এবং উত্তরাঞ্চলে ২ ডিগ্রি কমতে পারে। উত্তরাঞ্চলের কোথাও কোথাও রাতের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা তারও নিচে নামতে পারে। এতে দু-এক জায়গায় মৃদু শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে। তবে এ সময়ে আকাশে মেঘ থাকলে রাতের তাপমাত্রা কমার হার কমতে পারে।

গতকাল শুক্রবার রাতের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। রাতের তাপমাত্রা পাবনার ঈশ্বরদীতে ১২.২ এবং রাজশাহীতে ১২.৬ ডিগ্রি সেলসিয়াস ছিল।

২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদীর অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়বে। দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। আজ থেকে রাতের তাপমাত্রা কমে তা পরবর্তী পাঁচ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ