মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বায়ুদূষণের আজও শীর্ষস্থানে ঢাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বায়ুদূষণের আজও শীর্ষস্থানে ঢাকা। সর্বোচ্চ ৩৩৫ স্কোর নিয়ে আইকিউ এয়ারের তালিকার শীর্ষস্থানে রয়েছে ঢাকা। এ তালিকায় ২৫১ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের ওয়েবসাইট থেকে পাওয়া গেছে এ তথ্য।

গত ডিসেম্বর ও জানুয়ারিতে ঢাকার বায়ু ছিল ‘অস্বাস্থ্যকর’ অবস্থায়। প্রায় প্রতিদিনই দূষিত বায়ুর তালিকায় শীর্ষে ছিল বাংলাদেশের রাজধানী ঢাকা।

বিশ্বের ১০২টি শহরকে মোট ছয়টি ক্যাটাগরিতে আইকিউ এয়ারের ওই তালিকায় রাখা হয়েছে । ওই তালিকায় সবচেয়ে খারাপ অবস্থান হলো ‘বিপজ্জনক’। কোনো শহরের স্কোর ৩০০-এর বেশি হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হয়। আজ ওই স্তরেই রয়েছে বাংলাদেশের রাজধানী।

এর পরের স্থানগুলো যথাক্রমে খুবই অস্বাস্থ্যকর (২০১-৩০০), অস্বাস্থ্যকর (১৫১-২০০), বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর (১০০-১৫০), সহনীয় (৫১-১০০) এবং ভালো বায়ু (০-৫০)।

আইকিউ এয়ারের তালিকায় দেখা গেছে, সবচেয়ে দূষিত ১০টি শহরের ৭টিই এশিয়ার। এরমধ্যে ভারতের ৩টি, চীনের দুটি এবং বাংলাদেশ ও পাকিস্তানের একটি করে।

এছাড়া বাকি তিন শহরের মধ্যে রয়েছে ইতালির মিলান, সার্বিয়ার বেলগ্রেড এবং মেসিডোনিয়ার স্কোপ। তালিকা অনুযায়ী, ভালো বায়ুর তালিকায় ৬ স্কোর নিয়ে ১০১তম স্থানে রয়েছে নরওয়ের অসলো।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ