মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সিরাজগঞ্জে আ.লীগ-বিএনপির সংঘর্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিরাজগঞ্জ সদরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ ও বিএনপির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে উভয় দলের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময়ে ১১টি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।

আজ শনিবার সকাল ১১টার দিকে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের পাইকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, আওয়ামী লীগ নেতাকর্মীরা শান্তি সমাবেশের প্রস্তুতির জন্য পাইকপাড়া মোড়ে জমায়েত হয়। বিএনপির নেতাকর্মীরা পদযাত্রা কর্মসূচিতে অংশগ্রহণ করতে যাওয়ার সময় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

এরপরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সড়কের ওপর থাকা ১১টি মোটরসাইকেল ও ভাঙচুর অগ্নিসংযোগ করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সময় ১১টি মটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এ ঘটনায় এখনও কেউ আটক হয়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ