মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

তুরস্কে আল মারকাজুল ইসলামীর দুই হাজার বডি ব্যাগ প্রেরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাজমুল হাসান সাকিব: সাম্প্রতিক তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে শহীদদের জন্য বডি ব্যাগ প্রেরণ করেছে আল মারকাজুল ইসলামী (এএমআই)।

জানা গেছে, ভয়াবহ এই ভূমিকম্পে আল মারকাজুল ইসলামী ২,০০০ বডি ব্যাগ পাঠিয়েছে গতকাল রাত ১০টার ফ্লাইটে।

রাত ১১টায় আল মারকাজুল ইসলামী জানায়, ‘রাত ১০টার ফ্লাইটে আমাদের ত্রাণ নিয়ে তুরস্কের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়েছে কার্গো বিমান। আমরা এ পর্যন্ত ২০০০ বডি ব্যাগ পাঠিয়েছি। অফিসে এএমআই সেচ্ছাসেবকরা আরও পেকেট প্রস্তুত করছেন। তাছাড়াও পরবর্তী প্রজেক্ট হিসেবে কম্বল পাঠানোর কথা চললেও স্থানীয় Tika তুর্কির সরকারী সংস্থার ডিপুটি কর্ডিনটার জানান, আমাদের দেশের জন্য বডি ব্যাগ পাঠান। এটাই সবচেয়ে উপকারী। তাই আমাদের আগামী প্রজেক্টও আরো ৩০০০ বডি ব্যাগ থাকবে ইনশাআল্লাহ।’

এর আগে আল মারকাজুল ইসলামীর চেয়ারম্যান হাফেজ মাওলানা হামযা ইসলাম তার ফেসবুক একাউন্টের এক স্ট্যাটাসে লিখেন, ‘পিতা রহ. জীবিত থাকলে অবশ্যই বলতেন, আব্বু তুর্কীর জন্যে কিছু করা যায়না?’

জানা গেছে, এরপর তিনি অফিস সদস্যদের নিয়ে মিটিং করে দুইদিনের মধ্যে ব্যাগ ক্রয় থেকে শুরু করে পেকেট করা, এম্বাসিতে পণ্য বুঝিয়ে দেওয়া ও সর্বশেষ প্রেরণসহ যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেন।

বিমানবন্দর ৮নং গেইটে কার্গো বিমান কর্তৃপক্ষ মালামাল বুঝে নিলে এএমআই -এর চেয়ারম্যান সেচ্ছাসেবকদের নিয়ে দ্রুত অফিসে আসেন এবং আরও ১,০০০ ব্যাগ পেকেট করেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ