মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

বাস ভাড়া কমল ৫ পয়সা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সরকার আন্তজেলা ও দূরপাল্লার বাস ভাড়ায় প্রতি কিলোমিটারে কমিয়েছে পাঁচ পয়সা। এর আগে মঙ্গলবার ম্যধরাত থেকে সকল প্রকার জ্বালানিতে প্রতি লিটারে ৫ টাকা কমিয়েছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নূরী বলেন, বুধবার রাজধানীর বনানীতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) প্রধান কার্যালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি বলেন, নতুন এই ভাড়ার হার আগামী বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে।

সিদ্ধান্তানুযায়ী আন্তজেলা ও দূরপাল্লার বাসভাড়া প্রতি কিলোমিটার পূর্বের ২ টাকা ২০ পয়সার পরিবর্তে ২ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়।

ঢাকা মহানগরে চলাচলকারী বাসগুলোর ভাড়া প্রতি কিলোমিটার ২ টাকা ৫০ পয়সার পরিবর্তে ২ টাকা ৪৫ পয়সা নির্ধারণ করা হয়।একইভাবে বাস ও মিনিবাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা ও ৮ টাকা নির্ধারণ করা হয়।

এর আগে সোমবার সকল প্রকার জ্বালানির মূল্য ৫১ দশমিক ৬৮ শতাংশ বৃদ্ধির ২৩ দিন পর প্রতি লিটারে কমালো মাত্র পাঁচ টাকা।

বিশ্ববাজারে রেকর্ড পরিমাণ জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে গত ৬ আগস্ট স্বল্প ও দূর পাল্লার আন্তজেলার বাসভাড়া ২২ শতাংশ আর ঢাকার অভ্যন্তরে বৃদ্ধি করে ১৬ দশমিক ২৭ শতাংশ বৃদ্ধি করে সরকার।

গত ৬ আগস্ট সরকার রেকর্ড পরিমাণ সকল প্রকার জ্বালানির মূল্য বৃদ্ধি করে। ডিজেল ও কেরোসিনের খুচরা মূল্য প্রতি লিটার ১১৪ টাকা, পেট্রোল ১৩০ টাকা এবং প্রতি লিটার অকটেন ১৩৫ টাকা।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ