মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

রমজানে ভারত থেকে চিনি আমদানি করতে চান ব্যবসায়ীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নিত্যপণ্যের বাজারে চলছে অস্থিরতা। পাল্লা দিয়ে চিনির দামও বেড়েছে। দাম কমাতে আসন্ন রমজান উপলক্ষে ভারত থেকে চিনি আমদানি করতে চান ব্যবসায়ীরা।

আজ রোববার (১২ ফেব্রুয়ারি) এফবিসিসিআই কার্যালয়ে আসন্ন পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রীর আমদানি, মজুদ, সরবরাহ ও মূল্য পরিস্থিতি বিষয়ে মতবিনিময় সভায় এ দাবি জানান তারা।

ব্যবসায়ী নেতারা জানান, রমজান ছাড়া মাসে গড়ে দেড় লাখ মেট্রিক টন চিনি প্রয়োজন হয়। আর রমজানে প্রয়োজন তিন লাখ মেট্রিক টন। প্রায় দ্বিগুণ। এজন্য অপরিশোধিত চিনি আমদানির অনুরোধ জানান তারা। রমজান মাস উপলক্ষে আমদানি প্রক্রিয়ায় বাড়তি কর মওকুফ চেয়েছেন ব্যবসায়ীরা।

চিনি ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আবুল হাশেম বলেন, ৪০ বছরের ব্যবসায় জীবনে চিনি গত ৩-৪ মাস ধরে বিক্রি করি না। চিনি বিক্রি করলেই দাম নির্ধারণের ব্যাপার আসে, মনিটরিং-এর ব্যাপার আসে। তাই চিনি বিক্রি বন্ধ রেখেছি। বাজারে চিনির একটা ঘাটতি সৃষ্টি হচ্ছে। রমজান আসলে এ টানাটানি আরও বাড়বে। আমরা আমদানির জন্য পর্যাপ্ত এলসি খুলতে পারছি না।

তিনি আরও বলেন, বাজারে পণ্যের সরবরাহ নিশ্চিত করতে হবে, না হলে সমাধান হবে না। দামের চাইতেও পর্যাপ্ত সরবরাহের দিকে জোর দিতে হবে।

এফবিসিসিআই-এর সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র সহ-সভাপতি মো.আমিন হেলালী, হাবীব উল্লাহ ডন ও পরিচালক মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ