শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

রাষ্ট্রপতির নামে কোনো ‘ইয়েস উদ্দিন’কে মনোনয়ন দেয়নি আ. লীগ: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাষ্ট্রপতির নামে কোনো ‘ইয়েস উদ্দিন’কে মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করেছে কমিশন। সোমবার (১৩ ফেব্রুয়ারি) তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে তাকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে বলে ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

এ সময় সেখানে উপস্থিত ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ রাষ্ট্রপতির নামে কোনো ‘ইয়েস উদ্দিন’কে মনোনয়ন দেয়নি।

ওবায়দুল কাদের বলেন, ‘ আমরা কোনো ইয়েস উদ্দিনকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিইনি। আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে শিক্ষিত, সৎ ও একজন মুক্তিযোদ্ধাকে। ’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা একটি প্রতিযোগিতামূলক ভোট চাই, সেখানে বিএনপি আসুক। সংবিধানের আলোকে নতুন রাষ্ট্রপতি আগামী নির্বাচনে দায়িত্ব পালন করবে। আগামী নির্বাচন হবে সংবিধানের অধীনে। ’

তিনি বলেন, ‘সংলাপে বিএনপি বিশ্বাস করে না। নতুন রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে, এটাই আওয়ামী লীগ প্রত্যাশা করে। ’

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিএনপির সমালোচনার জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘যারা গণতন্ত্র ও সংবিধান বিশ্বাস করে না, তাদের মুখে সমালোচনা মানায় না। ’

বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদের মেয়াদ শেষ হবে ২৫ এপ্রিল। ২৬ এপ্রিল দায়িত্ব নেবেন সাবেক জেলা ও দায়রা জজ মো. সাহাবুদ্দিন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ