মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

চলতি মাসেই প্রাথমিক শিক্ষকদের বদলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলতি মাসে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আন্তঃজেলা, আন্তঃবিভাগ ও আন্তঃসিটি কর্পোরেশনের মধ্যে বদলির কাজ শুরু হচ্ছে বলে এ তথ্য জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এসময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে সচিব ফরিদ আহাম্মদ বলেন, সহকারী শিক্ষক বদলি কার্যক্রম পরিচালনার জন্য সফটওয়্যারের কিছু কাজ করতে হবে। আমরা তা শুরু করছি। আমরা ইতোমধ্যে উপজেলার মধ্যে বদলি শুরু করেছি। ২৫ হাজার শিক্ষকের বদলি সফলভাবে সম্পন্ন হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় ধাপের কার্যক্রমের পরিকল্পনা বাস্তবায়নের পথে।

উল্লেখ্য, তিন বছর বন্ধ থাকার পর গত বছরের ১৫ সেপ্টেম্বর থেকে অনলাইনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলির আবেদন প্রক্রিয়া শুরু হয়। পরে নীতিমালা নিয়ে শিক্ষকদের মধ্যে অসন্তোষ দেখা দেওয়ায় আবেদনের সময় বাড়িয়ে ৬ অক্টোবর করা হয়। পরে ডিসেম্বরে বদলির জন্য আবেদন করেন ২৫ হাজার শিক্ষক।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ