মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

বাংলাদেশের গণমাধ্যম অনেক উন্নয়নশীল দেশের চেয়েও স্বাধীন: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশের গণমাধ্যম অনেক উন্নয়নশীল দেশের চেয়েও অবাধ স্বাধীনতা ভোগ করছে বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ প্রেস কাউন্সিল দিবসের আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতার জন্য কাজ করছে। এছাড়া দেশের প্রেস কাউন্সিলকে আরও শক্তিশালী করা প্রয়োজন বলে মন করেন তথ্যমন্ত্রী।

ড. হাছান মাহমুদ বলেন, বর্তমান সরকারের সময়ে সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়া অবাধ স্বাধীনতা ভোগ করছে এবং জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করতে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা হয়েছে।

এ সময় তথ্যমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে গণমাধ্যমের বিকাশ ঘটেছে। বর্তমান সরকারকে গণমাধ্যমবান্ধব সরকার বলেও মন্তব্য করেন ড. হাছান মাহমুদ। এছাড়া ভূঁইফোড় পত্রিকা চিহ্নিত করার কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি। এতে গণমাধ্যম উপকৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তথ্যমন্ত্রী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ