মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

৭ ঘণ্টা পর ভৈরব-ময়মনসিংহ ট্রেন চলাচল স্বাভাবিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কিশোরগঞ্জ রেলস্টেশনের আউটার এলাকায় এগারোসিন্ধুর গোধূলি ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে সাত ঘণ্টা পর ভৈরব-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টায় ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ রেলস্টেশনের মাস্টার মো. ইউসুফ।

তিনি বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা এগারোসিন্ধুর গোধূলি ট্রেনটি কিশোরগঞ্জ প্রবেশের পর ইঞ্জিন ঘুরানোর সময় লাইনচ্যুত হয়। এতে কিশোরগঞ্জের সঙ্গে ভৈরব-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

মো. ইউসুফ বলেন, উদ্ধারকারী ট্রেন দিনগত রাত ৩টার দিকে ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। আজ ভোর সাড়ে ৬টার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়। এগারোসিন্ধুর প্রভাতি কিছুটা বিলম্বে ঢাকার উদ্দেশ্যে কিশোরগঞ্জ ছেড়ে গেছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ