মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ইইউ অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আওয়ামী লীগও চায় একটি ত্রুটিমুক্ত ও সুষ্ঠু নির্বাচন।’

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডরদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের সাতটি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ কারও নির্দেশনা শোনে না। সংবিধান অনুযায়ী চলে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘২০১৩-১৪ সালের মতো আবারও আগুন সন্ত্রাসের ওপর ভর করে সরকার উৎখাত ও দেশের স্থিতিশীলতা নষ্ট করে ক্ষমতা দখলের পাঁয়তারা করছে দলটি। বিএনপি সংলাপে বিশ্বাস করে না। রাষ্ট্রপতি ও নির্বাচন কমিশনের সংলাপে তারা যায়নি। বিএনপি দূতাবাসে চুপিচুপি আসে, কাউকে জানায় না। আওয়ামী লীগ আমন্ত্রণ পেয়ে এসেছে। সবাইকে জানিয়েই এসেছে।’

ইউরোপীয় ইউনিয়নের এম্বাসেডরদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে আলোচনার বিষয়বস্তু নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন এবং দেশের ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে অর্থপূর্ণ আলোচনা হয়েছে’।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আগামী নির্বাচন বিশ্বাসযোগ্য, সুষ্ঠু ও অবাধ হবে। নির্বাচন কমিশন স্বাধীন ও কতৃত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শেখ হাসিনার সরকার নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা দেবে। আগামী নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ প্রস্তুতি নিচ্ছে।’

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ