মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ইবতেদায়ি শিক্ষকদের মুক্তপাঠ প্রশিক্ষণের নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১-এর আলোকে প্রণীত শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক অনুযায়ী প্রাথমিক ইবতেদায়ি স্তরের শিক্ষকদের অধিকতর দক্ষ করতে ই-লার্নিং প্ল্যাটফর্ম মুক্তপাঠে প্রশিক্ষণের নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অধিদপ্তর। এতে সই করেছেন অধিদপ্তরের গবেষণা ও উন্নয়ন শাখার পরিচালক মো. জিয়াউল আহসান।

কোর্সে মোট ৬টি মডিউল, প্রতিটি মডিউলে ৩-৫টি লেসন রয়েছে। প্রতিটি পাঠে রয়েছে নির্ধারিত বিষয়বস্তু। যেমন- পূর্ব অভিজ্ঞতা প্রশ্নমালা, ভিডিও কনটেন্ট, পাঠ সহায়িকা (পিডিএফ), স্ব-মূল্যায়ন (কুইজ), মতামত ও আলোচনা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩ শিক্ষাবর্ষ থেকে সারাদেশের প্রাথমিক ইবতেদায়ি স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১-এর আলোকে প্রণীত শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক অনুযায়ী শিখন কার্যক্রম চালু হতে যাচ্ছে। শিক্ষাক্রম বাস্তবায়নের নিমিত্ত ইবতেদায়ি স্তরের সব শিক্ষকের জন্য জাতীয় শিক্ষাক্রম ২০২১ (প্রাথমিক ইবতেদায়ি স্তর) এর বিস্তরণ বিষয়ক অনলাইন প্রশিক্ষণ চালু করা হয়েছে।

এমতাবস্থায়, সরকারি, বেসরকারি ইবতেদায়ি মাদরাসার সব শিক্ষককে ই-লার্নিং প্ল্যাটফর্ম মুক্তপাঠে dpe.muktopaath.gov.bd যুক্ত হয়ে অনলাইন প্রশিক্ষণটি সম্পন্ন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ