মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

তুরস্কে ক্ষতিগ্রস্তদের জন্য ৮ হাজার শীতবস্ত্র পাঠালো আস-সুন্নাহ ফাউন্ডেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাম্প্রতিক সময়ে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে তুরস্ক ও সিরিয়ায়। এতে তুরস্কেই মারা গেছে ৩৫ হাজারের বেশি মানুষ। তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ৮ হাজার শীতবস্ত্র পাঠিয়েছে বেসরকারি সংস্থা আস-সুন্নাহ ফাউন্ডেশন।

বিষয়টি নিশ্চিত করেছেন আস সুন্নাহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাওলানা সাব্বির আহমাদ।

তিনি জানান, ঢাকাস্থ তুরস্কের দূতাবাসে ত্রাণসামগ্রী হস্তান্তর করা হয়েছে। পর্যায়ক্রমে কয়েকধাপে দূতাবাসের পক্ষ থেকে তা ক্ষতিগ্রস্তদের মাঝে পৌঁছিয়ে দেওয়া হবে। ইতোমধ্যে বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাতে ত্রাণ সামগ্রী নিয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশে একটি ফ্লাইট রওয়ানা হয়েছে।

এর আগে আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, তুরস্কের ভূমিকম্পদুর্গত মানুষের জন্য ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের মাইনাস টেন ডিগ্রিতে ব্যবহার উপযোগী ২৪৭২টি জ্যাকেট হস্তান্তর করা হয়েছে। এসব ত্রাণসামগ্রী কার্গো বিমানযোগে সরাসরি তুরস্কের দুর্গত এলাকায় পৌঁছানো হবে। আল্লাহর ইচ্ছায় পর্যায়ক্রমে দূতাবাসের চাহিদা অনুযায়ী আরো ত্রাণসামগ্রী পৌঁছানো হবে বলে জানানো হয়।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রকাশনা বিভাগের সম্পাদক আবুল কাসেম আদিল জানান, আস-সুন্নাহ ফাউন্ডেশন তুর্কি দূতাবাসের চাহিদা অনুসারে তুরস্কে পাঠানোর জন্য এরই মধ্যে তিন হাজার প্যাডিং জ্যাকেট ক্রয় করেছে। ফাউন্ডেশনের তত্ত্বাবধানে পাঁচ থেকে ছয় হাজার প্যাডিং জ্যাকেট পাঠানোর পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, ভয়াবহ ভূমিকম্পের পর তুরস্ক ও সিরিয়ায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উদ্ধারকারী দলসহ একাধিক ত্রাণের চালান পাঠানো হয়েছে। সরকারের পক্ষ থেকে পাঠানো ত্রাণের মধ্যে আছে তাঁবু, শুকনো খাবার, ওষুধ, শীতবস্ত্র ইত্যাদি।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ