মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

‘তৃণমূল বিএনপি’কে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপির সাবেক নেতা ও যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার দল তৃণমূল বিএনপিকে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বৃহস্পতিবার ইসি সচিব মো. জাহাংগীর আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ কথা বলা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আদেশের পরিপ্রেক্ষিতে গণপ্রতিনিধিত্ব আদেশের চেপ্টার ছয়ের বিধান অনুযায়ী প্রধান কার্যালয় ৩৩ তোপখানা রোড, ১৫/সি মেহেরবা প্লাজা (১৬ তলা), পল্টন ঢাকা-১০০০ অবস্থিত তৃণমূল বিএনপিকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে। দলের জন্য ‘সোনালী আঁশ’ প্রতীক সংরক্ষণ করা হয়েছে। দলটির নিবন্ধন নম্বর-০৪৫।

এর আগে ইসিতে একাধিকবার আবেদন করলেও যাচাই-বাছাইয়ে বাদ পড়েছিল ‘তৃণমূল বিএনপি’। ২০২২ সালের ১৭ ডিসেম্বর প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ ‘তৃণমূল বিএনপি’কে নিবন্ধন দিতে ইসিকে আদেশ দেন।

এ দলটি নিয়ে ইসিতে নিবন্ধিত দলের সংখ্যা দাঁড়িয়েছে ৪০টিতে। এ ছাড়া বর্তমানে নতুন দল নিবন্ধনের প্রক্রিয়া চলছে। নিবন্ধিত দল ব্যতীত কোনো দল সংসদ নির্বাচনে অংশ নিতে পারে না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ