মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

নতুন শিক্ষাক্রমে শ্রেণিকক্ষে পাঠদান হবে ৫ দিন : শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান কদিন বন্ধ থাকবে না থাকবে এটি একেবারেই নীতিগত সিদ্ধান্ত। আমাদের নতুন শিক্ষাক্রমে শ্রেণিকক্ষে পাঠদান হবে পাঁচদিন।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

ডা. দীপু মনি বলেন, প্রথমে বিদ্যুৎ সংকটের জন্য পাঁচদিন পাঠদান করার সিদ্ধান্ত হয়। তখন বিদ্যুতের জন্য পাঁচদিন কার্যক্রম চলেছে। কিন্তু তখনই বলেছিলাম পরবর্তী বছর শিক্ষা কার্যক্রম সপ্তাহে পাঁচদিনই হবে। আর দুইদিন শিক্ষকদের বন্ধ থাকবে। কারণ শিক্ষকদেরও কিন্তু দুই একদিন বিশ্রামের প্রয়োজন হয়।

তিনি বলেন, কারিগরি বিভাগে এর আগের ১০ বছরে কোনো শিক্ষক নিয়োগ হয়নি। পরবর্তীতে গত চার বছরে সব শিক্ষক নিয়োগ হয়েছে। কিছু কিছু পদ সবসময় শূন্য হয়, কারণ শিক্ষকরা অবসরে যাচ্ছেন। আবার চাহিদা অনুযায়ী আমরা সেই পদ পূরণ করি। এখন কারিগরি বিভাগে শিক্ষক সংকট নেই। নিয়োগ প্রক্রিয়া যে খুব সহজ তাও কিন্তু নয়। যদি কোথাও কোনো শিক্ষক শূন্যপদ থাকে, সেটিও পূরণ হয়ে যাবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ