মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ছাত্র অধিকার পরিষদের ওপর ছাত্রলীগের হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির পূর্বনির্ধারিত কর্মসূচিতে ছাত্রলীগ হামলা চালিয়েছে।

আজ শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকাল এগারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এ হামলা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা আসার আগে থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান করছিল টিএসসিতে। পরিষদের নেতাকর্মীরা আসলে সেখানে ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন রকম স্লোগান দিতে থাকে। এরপর পরিষদের নেতাকর্মীরা টিএসসি থেকে চলে যেতে চাইলে তাদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। এসময় টিএসসি গেট, ডাচ, মিলন চত্ত্বর এই তিন জায়গায় হামলা চালানো হয়।

ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার সভাপতি আসিফ মাহমুদ বলেন, টিএসসিতে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে এলে তারা গেটেই আমাদের বাধা দেয়। বিদ্রুপ করে স্লোগান দিতে থাকে। আমরা চলে যেতে চাইলে আমাদের ওপর কয়েকধাপে হামলা চালায় তারা। কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা, সহ-সভাপতি আখতার হোসেন এবং কর্মী ইউনুস গুরুতর এবং আরো ১০ জনের বেশি আহত হয়েছেন। তাদের আমরা ঢাকা মেডিকেলে নিয়ে আসছি।

এ বিষয়ে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, সেখানে বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়া জয়লাভ করাতে একদল শিক্ষার্থী মিছিল করছিলো। এসময় ছাত্র অধিকার পরিষদ খেলা হারাম এমন ফতোয়া দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ