মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ভূমিকম্পের প্রায় ১১ দিন পর জীবিত উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তুরস্কে ভূমিকম্প আঘাত হানার ১০ দিন ২০ ঘণ্টা পরে জীবিত উদ্ধার করা হয়েছে ১২ বছর বয়সের এক শিশুসহ তিনজনকে।

তুর্কি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, তুরস্কের দক্ষিণাঞ্চলে ভূমিকম্প আঘাত হানার প্রায় ১১ দিন পর ১২ বছর বয়সী বালক ওসমান হালেবিয়ে, ২৬ বছর বয়সী যুবক মেহমেত আলী সাকিরোগলু এবং ৩৪ বছর বয়সী মুস্তাফা আভসিকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা।

এদিন ওসমানকে উদ্ধার করা হয় তুরস্কের হাতায় প্রদেশের আন্তাকিয়া শহরে ধসে পড়া একটি ভবনের নিচ থেকে। সে বিদেশি নাগরিক বলে জানা গেছে। তবে তার জাতীয়তা নিশ্চিত করা হয়নি।

তুর্কি স্বাস্থ্যমন্ত্রী ফাহরেটিন কোকা স্থানীয় একটি হাসপাতালে ছেলেটিকে দেখতে গিয়েছিলেন। এদিন মেহমেত আলী এবং মুস্তাফা আভসি নামে দুই যুবককেও একই শহরের ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের উদ্ধারের খবর পেয়ে হাসপাতালে ছুটে যান আনন্দিত স্বজনরা। সেখানে দুজনকে চিকিৎসা দেয়া হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ