মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৭ জেলায় পানিবন্দি দেড় লক্ষাধিক পরিবার, অর্ধশতাধিক নিহত আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ

দেশের সব মহানগরে আজ বিএনপির পদযাত্রা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত করা, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠাসহ ১০ দফা দাবিতে আজ শনিবার ঢাকা বাদে দেশের বাকি ১১টি মহানগরে পদযাত্রা করবে বিএনপি।

বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সারা দেশের মহানগরগুলোতে যে পদযাত্রা কর্মসূচি হবে সেগুলোতে বিএনপির কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ নেতারা নেতৃত্ব দেবেন।

ময়মনসিংহে পদযাত্রায় নেতৃত্ব দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। নারায়ণগঞ্জে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সিলেটে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চট্টগ্রামে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বরিশালে স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, রাজশাহীতে স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, খুলনায় দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, কুমিল্লায় আরেক ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, গাজীপুরে ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, ফরিদপুরে ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং রংপুরে দলের যুগ্ম মহাসচিব অ্যাড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল পদযাত্রায় নেতৃত্ব দেবেন।

বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের লাগামহীন ঊর্ধ্বগতি, মিথ্যা অভিযোগে মামলা, গ্রেপ্তার ও গুলিসহ ‘দমন-নিপীড়নের’ প্রতিবাদ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি, বর্তমান সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ‘গণতন্ত্র পুনরুদ্ধারে’ ১০ দফা দাবিতে সারা দেশে সব মহানগরে এই পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ