মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মালয়েশিয়া ১৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কোম্পানি রিসিভ করতে না আশায় বিমানবন্দর থেকে ১৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া। দুই দিন বিমানবন্দরে রেখে গতকাল শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) এয়ার এশিয়ার ৬ টা ৩৫ এর ফ্লাইটে কুয়ালালামপুর থেকে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়। রাত সাড়ে ৮টার দিকে শাহজালালে তারা এসে পৌছান।

জানা যায়, গত বুধবার (১৫ ফেব্রুয়ারি) গ্রীণল্যান্ড ওভারসীজ লি.ঢাকা থেকে এয়ার এশিয়ার একটি ফ্লাইটে মালয়েশিয়ার এভারলেনটেন এস ডি এন বি এইচডি কোম্পানিতে ২৯ জন বাংলাদেশী কর্মী পাঠায়। কোম্পানী ২৯ জনের মধ্যে ১০ জনকে রিসিভ করে। রিসিভ না করায় বাকি ১৯ জনকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া ইমিগ্রেশন।

রিক্রটিং এজেন্সির প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন জানান, মালয়েশিয়ান কোম্পানিতে আমরা বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ২৯ জন কর্মী প্রেরণ করি। এসময় কোম্পানি থেকে রিসিভ করতে গেলে মালয়েশিয়ান এয়ারপোর্ট ইমিগ্রেশন বিভাগ ১০ জন কর্মীকে দেশটিতে প্রবেশের অনুমতি দিলেও বাকি ১৯ জনের ইমিগেশন ডাটা সঠিক না থাকায় তাদেরকে ফেরত পাঠায়।

তিনি জানান, এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমরা নিয়োগকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেছি তারা জানিয়েছেন, ১৯ জনের তথ্য সার্ভারে পাওয়া গেছে, সে ক্ষেত্রে কর্মীরা আবার মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবেন।

যে সকল কর্মীকে ফেরত পাঠানো হয়েছে তাদেরকে পুনরায় প্রেরণ করতে যে খরচ হয় তা তাদের কোম্পানি বহন করবে বলেও জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন।

বাংলাদেশ দূতাবাসেস্টার নাজমুছ সাদাত সের লেবার মিনিলিম জানান, এ ব্যাপারে বাংলাদেশ কিংবা মালয়েশিয়া এয়ারপোর্ট ইমিগ্রেশন থেকে আমাদের কোন তথ্য জানানো হয়নি। তবে কেনো তাদের ফেরত পাঠানো হয়েছে তা খোজ নেয়া হবে।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ