মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

তুরস্কের ভূমিকম্প দুর্গতদের জন্য খেলাফত মজলিসের উপহার সামগ্রী হস্তান্তর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, তুরস্ক-সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় এ পর্যন্ত ৪৬ হাজারেরও বেশী মানুষ মৃত্যুবরণ করেছে। বিধ্বস্ত ঘড়বাড়ি আর আহত মানুষের সংখ্যা অগনিত। এ মহা বিপর্যয়ে বিশ্ববাসীকে সামর্থানুয়ায়ী আর্তমানবতার পাশে দাঁড়াতে হবে।

আজ বারিধারাস্থ তুরস্কের ত্রাণ সমন্বয় (টিকা) অফিসে খেলাফত মজলিসের পক্ষে থেকে ভূমিকম্প দুর্গতদের জন্য উপহার সামগ্রী হস্তান্তরের সময় তিনি এসব কথা বলেন।

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তুর্কি দূতাবাসের রিলিজিয়াস সার্ভিস কোঅর্ডিনেটর ওজগুর ওজুরেক এর কাছে ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের জন্য খেলাফত মজলিসের উপহার সামগ্রী হস্তান্তর করেন। উপহার সামগ্রীর মধ্যে ছিলো কম্বল, জ্যাকেট ও সোয়েটার।

খেলাফত মজলিসের প্রতিিিনধ দলে অন্যান্যের মধ্যে সংগঠনের নায়বে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্মমহাসচিব ড. মোস্তাফিজুর রহমান, অধ্যাপক মোঃ আবদুল জলিল, ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি মাওলানা ফারুক আহমদ ভূঁইয়া, শ্রমিক মজলিসের সহসভাপতি আলহাজ্ব আমির আলী হাওলাদার, ঢাকা মহানগরী উত্তরের সহ-সমাজ কল্যাণ সম্পাদক আনিসুর রহমান, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক মুহাম্মদ সিরাজুল ইসলাম প্রমুখ
উপস্থি ছিলেন।

এ সময় ভূমিকম্পে নিহতেদর মাগফিরাত ও আহতেদর আশু আরোগ্যের জন্য সাহায্য কামনা করে দোয়া-মোনাজাত পরিচালনা করেন নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী।

পরে সাম্প্রতিক ভূমিকম্পে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করে বারিধারাস্থ তুর্কী দূতাবাসের রাষ্ট্রদূত বরাবর খেলাফত মজলিসের একটি শোক বার্তা পৌছে দেয়া হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ