মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

হজ যাত্রীদের জমা দিতে হবে না পাসপোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বায়োমেট্রিক পদ্ধতিতে ভিসার আবেদন করার জন্য হজ যাত্রীদের পাসপোর্ট হজ অফিসে জমা দিতে হবে না বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

২০২৩ সালের হজ যাত্রী, হজ এজেন্সি ও সংশ্লিষ্ট সবার অবগতির জন্য রোববার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়।

এতে বলা হয়, সৌদি সরকার হজ যাত্রীদের ভিসার আবেদন লজমেন্টের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে। এই নিয়ম অনুসারে এ বছর সব হজ যাত্রীকে বায়োমেট্রিক পদ্ধতিতে ভিসার আবেদন করতে হবে। বায়োমেট্রিক পদ্ধতিতে ভিসার আবেদন প্রসেস করার বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। সে লক্ষ্যে হজ যাত্রীদের পাসপোর্ট আপাতত ঢাকার আশকোনায় হজ অফিসে জমা না দিয়ে নিজের কাছে রাখার জন্য অনুরোধ করা হলো।

নির্দেশনায় আরও বলা হয়, ইতোমধ্যে যারা পাসপোর্ট জমা দিয়েছেন তাদের হজ অফিস থেকে সেটি ফেরত নেওয়ার জন্যও অনুরোধ করা হলো। হজ যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে করণীয় বিভিন্ন সময়ে অবহিত করা হবে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ