মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

আজও 'অস্বাস্থ্যকর' ঢাকার বায়ু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকার বাতাস আগের মতোই অস্বাস্থ্যকর। ১৬১ স্কোর নিয়ে আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় সকালে আইকিউ এয়ারের দূষিত শহরের তালিকায় অষ্টম অবস্থানে ঢাকা।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় আইকিউ এয়ারের তালিকায় দেখা গেছে, ১৯৬ স্কোর নিয়ে শীর্ষে পাকিস্তানের লাহোর। ১৭১ স্কোর নিয়ে দ্বিতীয় ভারতের দিল্লি।

১৬০ এর বেশি স্কোর নিয়ে তৃতীয় থেকে সপ্তম স্থানে রয়েছে থাইল্যান্ডের চিয়াংমাই, ঘানার আক্রা, মঙ্গোলিয়ার উলানবাটোর, ভারতের মুম্বাই এবং উত্তর মেসিডোনিয়ার কোজে।

উল্লেখ্য, পুরো শীতকালজুড়ে (ডিসেম্বর ও জানুয়ারি) ঢাকার বায়ু ছিল 'অস্বাস্থ্যকর' বা 'খুবই অস্বাস্থ্যকর'। প্রায় প্রতিদিনই দূষিত বায়ুর তালিকায় শীর্ষে ছিল ঢাকা।

আইকিউ এয়ারের ওই তালিকায় মোট ৬টি শ্রেণিতে রাখা হয়েছে বিশ্বের ১০০টি শহরকে। ওই তালিকায় সবচেয়ে খারাপ অবস্থান হলো 'বিপজ্জনক'। কোনো শহরের স্কোর ৩০১-এর বেশি হলে তাকে 'বিপজ্জনক' স্থানে রাখা হয়।

এরপরের স্থানগুলো যথাক্রমে খুবই অস্বাস্থ্যকর (২০১-৩০০), অস্বাস্থ্যকর (১৫১-২০০), বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর (১০০-১৫০), সহনীয় (৫১-১০০) এবং ভালো বায়ু (০-৫০)।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ