মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’ 

বিধ্বস্ত তুরস্ক: নিহত ছাড়াল ৪৩ হাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত ৬ ফেব্রুয়ারি তুরস্কে বিধ্বংসী ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এতে দেশটিতে মৃত্যুর মিছিল থামছেই না। প্রতিদিন বাড়ছে মৃত্যুর সংখ্যা। উদ্ধার অভিযানের সমাপ্তি টানলেও দেশটিতে নতুন করে মৃত্যুর সংখ্যা জানানো হয়েছে।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সুইলু গণমাধ্যমকে বলেছেন, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ হাজাড় ৫৫৬ জনে। দেশটির রাষ্ট্রীয় প্রচারমাধ্যম টিআরটি হাবেরে তিনি বলেন, ৬ ফেব্রুয়ারি প্রথম ভূমিকম্পের পর সাত হাজার ৯৩০টি আফটারশক হয়েছে। এতে ছয় লাখ অ্যাপার্টমেন্ট এবং দেড় লাখ কমার্শিয়াল ভবনের প্রাঙ্গণ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে ভূমিকম্পে তুরস্কের বিপর্যন্ত অবস্থার কারণে চাপে পড়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। প্রশ্ন আরও জোরালো হচ্ছে, দেশটিতে
এতো বড় মাপের ট্র্যাজেডি এড়ানো যেত কি না। সেইসঙ্গে এই এতো মানুষের প্রাণহানি কমাতে এরদোয়ান কিছু করতে পারতেন কি না।

যদিও ইতোমধ্যে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় কিছু ভুল হওয়ার কথা স্বীকার করেছেন এরদোয়ান। তবে তিনি ভূমিকম্পের পেছনে ভাগ্যকে দোষারোপ করে বলেন, এ ধরনের ঘটনা সবসময় ঘটেছে। এটি নিয়তির অংশ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ