মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সার্কের মানবাধিকার সম্মেলন আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:।। সার্কের মানবাধিকার সম্মেলন অনুষ্ঠিত হবে আগামীকাল ২৪ ফেব্রুয়ারি শুক্রবার।

সুপ্রিম কোর্ট, অডিটোরিয়াম, ঢাকায় এ মানবাধিকার সম্মেলন অনুষ্ঠিত হবে।

সার্কের মানবাধিকার সম্মেলনে প্রধান অতিথি:- মি. ঝালানাথ খানাল, মাননীয় সাবেক প্রধানমন্ত্রী, নেপাল, বিদেশী অতিথির মধ্যে উপস্থিত থাকবেন ভলকার ইউ. ফ্রেডরিখ, জার্মান, কেইথ প্রিন্স, লন্ডন, ফিলিপ মাদিরাজ্জা, অস্ট্রেলিয়া, রিচার্ড সেমিটেগো, লন্ডন, মারিয়েট্টা আরগুইডো রেফরমাডো, মালায়েশিয়া, আমজাদ মোস্তফা, মালদ্বীপ৷, ডাঃ চয়নিৎসার খানিজোর, থাইল্যান্ড, জেকশন দুকপা, ভূটান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন, বিচারপ্রতি সিদ্দিকুর রহমান মিয়া। তিনি জানান, অনুষ্ঠানে অংশগ্রহণকারী ইচ্ছুক সকলকেই নিবন্ধন করতে হবে, নিবন্ধন ছাড়া অংশগ্রহণ করতে পারবে না। বিভাগ, জেলা, মহানগর, আঞ্চলিক, উপজেলা ও থানা শাখার সকল নেতৃবৃন্দ ও সদস্যদের অবশ্যই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে এবং ১০ ফেব্রুয়াুর মধ্যে নিবন্ধন বাধ্যতামূলক।

যে সকল এলাকায় কমিটি নেই, সে সকল এলাকা হতে মানবাধিকার কর্মী, সমাজসেবক, শিক্ষাবীদ, আইনজীবী, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ সরাসরি কেন্দ্রীয় সদর দপ্তরে যোগাযোগ করে নিবন্ধন করতে পারবেন। অংশগ্রহণকারী সকলের জন্য উপহার হিসেবে রয়েছে-শুভেচ্ছা স্মারক, অংশগ্রহণ সার্টিফিকেট, কোর্ট পিন, ম্যাগাজিন, উত্তরীয় ও আপ্যায়ণ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ