মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

জাপান সফর শেষে দেশে ফিরলেন বিমানবাহিনী প্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাপান সফর শেষে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দেশে ফিরেছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, সফরকালে জাপানের বিমানবাহিনী প্রধান এয়ার সেল্ফ ডিফেন্স ফোর্সের চিফ অব স্টাফ জেনারেল ইজুতসু এবং জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একুইজিশন, টেকনোলজি ও লজিস্টিক্স এজেন্সি বিষয়ক কমিশনার সুচিমুতু হিদেকির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে তারা দুই দেশের মধ্যকার পেশাগত এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ভারী যন্ত্রপাতি, ইঞ্জিন, অ্যারোস্পেস ও প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান মিতসুবিশি ইলেকট্রিক কর্পোরেশন (এমইএলসিও) এবং কাওয়াসাকি হেভি ইন্ডাস্ট্রিজ (কেএইচআই) পরিদর্শন করেন।

বিমানবাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করেছে আইএসপিআর।

এর আগে, গত ১৭ ফেব্রুয়ারি সরকারি এক সফরে বিমানবাহিনী প্রধান সস্ত্রীক ও তিনজন সফরসঙ্গীসহ জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একুইজিশন, টেকনোলজি ও লজিস্টিক্স এজেন্সি বিষয়ক কমিশনার সুচিমুতু হিদেকির আমন্ত্রণে জাপান জাপান গিয়েছিলেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ