মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

চিনি আমদানিতে শুল্ক প্রত্যাহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আসন্ন রমজানে জনসাধারণকে স্বস্তি দিতে চিনির আমদানি শুল্ক প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আজ রোববার (২৬ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শে জনস্বার্থে চিনি আমদানির ওপর আরোপিত শুল্ক থেকে অব্যাহতি দেয়া হলো। পাশাপাশি রেগুলেটরি ডিউটি বা নিয়ন্ত্রণমূলক শুল্ক ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে এবং আগামী ৩০ মে পর্যন্ত বহাল থাকবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

কয়েক মাস ধরেই দেশের চিনির বাজার অস্থির। বাজারে চিনি রীতিমতো উধাও। আবার যা-ও পাওয়া যাচ্ছে, তা-ও সরকার নির্ধারিত দামের চেয়ে চড়া দামে কিনতে হচ্ছে ভোক্তাদের। তাই চিনির বাজারের চলমান অস্থিরতা নিয়ন্ত্রণে শুল্ক কমাতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ